শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বুড়িচংয়ে গাঁজা-মোটরসাইকেলসহ ২ মাদক কারবারি আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ জুলাই ২০২৫, ১৮:১১

কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে কুমিল্লা-বাগড়া সড়কের ফকিরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকার বাসিন্দা মো. হাবিব (২১) ও রাকিব হোসেন কালু (২০)।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুড়িচং থানার এএসআই শাহপরানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। আটকরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকার মো. হাবিব (২১) ও রাকিব হোসেন কালু (২০)। পুলিশের অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

ওসি আজিজুল হক জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর