শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

১৪ বছর পর ফিরছেন সেলিনা জেটলি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ জুলাই ২০২৫, ১৮:০৩

এক যুগেরও বেশি সময় অভিনয় থেকে দূরে সেলিনা জেটলি। সংসার, সন্তান সামলেছেন, তবে ভুলেননি মায়ানগরীকে। ১৪ বছরের বিরতি কাটিয়ে বলিউডে ফিরছেন ‘নো এন্ট্রি’ অভিনেত্রী। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘সিজন গ্রিটিংস’-এ।

ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন শিগগিরই বলিউডে ফিরছেন তিনি। তবে কার সিনেমা দিয়ে ফিরবেন সেসব নিয়ে কিছুই খোলাসা করেননি। শুধু জানিয়েছেন, এখন দেশের বাইরে বেড়াতে গিয়েছেন। দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।

এদিকে গতকাল শুক্রবার সোশ্যালে যমজ সন্তান ধারণের সময়ের একটি মুহূর্ত শেয়ার করেন সেলিনা। সেখানেই এক নেটাগরিক জানতে চান, সেলিনা কবে অভিনয়ে ফিরবেন? জবাবে অভিনেত্রী লেখেন, “খুব তাড়াতাড়ি”। মুহূর্তেই তার সেই পোস্ট ভাইরাল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর