বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

রাউজানে বোরকা পরে এসে যুবদল নেতাকে গুলি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ জুলাই ২০২৫, ১৭:২৩

রাউজানে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। সিএনজিচালিত অটোরিকশা থেকে বোরকা পরা দুজন ব্যক্তি যুবদল নেতাকে গুলি করে হত্যা করে বলে জানা যায়। রবিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাউজানের কদলপুর ইউনিয়নে ইশানভট্টের হাটে এ ঘটনা ঘটে।

নিহত যুবদল নেতা মুহাম্মদ সেলিম (৪০) ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ শমসেরপাড়া এলাকার প্রয়াত আমির হোসেনের ছেলে।

তিনি কদলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব।

ন্নাপ্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ইশানভট্টের হাটে একটি দোকানের সামনে অবস্থানকালে সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন দুর্বৃত্ত এসে মুহাম্মদ সেলিমকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী ফেরদৌস আকতার বলেন, ‘আমার চাচি শাশুড়ির জানাজায় গিয়ে সেখান থেকে আমি, আমার মেয়ে সাবরিনাসহ খামার বাড়িতে যাওয়ার সময় ইশান ভট্টের হাটে ওষুধ কিনেছিলাম। এরপর মোটরসাইকেলে উঠতেই সিএনজিচালিত অটোরিকশা থেকে বোরকা পরা দুজন ব্যক্তি গুলি করে।’

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি মুখে গুলিবিদ্ধ হন। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর