বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নারায়ণগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় গেলেন স্বামী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ জুলাই ২০২৫, ১২:১৪

নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী বিজলী আক্তার আমেনাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্ত্রীকে হত্যার পর বন্দর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত স্বামী ইমরান হোসেন।

শনিবার (৫ জুলাই) রাত ১১টায় উপজেলার এনায়েতনগর এলাকায় জাহাঙ্গীর মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত বিজলী আক্তার আমেনা কুমিল্লা জেলার কান্দাইল গ্রামের বাহার মিয়ার মেয়ে।

নিহতের ছোট বোন বৃষ্টি আক্তার বলেন, নয় মাস আগে তারা দুইজন প্রেম করে বিয়ে করে। এটি বিজলীর দ্বিতীয় বিয়ে ছিল। বিয়ের পর থেকেই তাদের মধ্যে প্রায়ই পারিবারিক ও তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হতো। রাতে স্বামী ইমরানের মোবাইল নিয়ে তার ভাগিনার সঙ্গে কথা বলেন বিজলী।

এ সময় ইন্টারনেটের এমবি নিয়ে দুইজনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন ইমরান। এ হত্যার সুষ্ঠু বিচার ও আসামির ফাঁসির দাবি করছি।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, পারিবারিক কলহের জেরে গৃহবধূ বিজলীকে কুপিয়ে আহত করেন তার স্বামী। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

হত্যার পর বন্দর থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত স্বামী ইমরান হোসেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর