বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

১৬০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর, গড়তে চলেছেন ইতিহাস

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১৭:৫৩

দুই পর্বে মুক্তি পাবে পৌরাণিক কাহিনিনির্ভর ‘রামায়ণ’। যার প্রথম পর্ব ২০২৬ সালে, দ্বিতীয়টি ২০২৭-এ মুক্তি পাবে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির এক ঝলক, যা নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে,

অন্তর্জালে আসা তিন মিনিটের একটি ভিডিওতে রণবীর কাপুর ও ইয়াশের লুক দর্শকদের মুগ্ধ করেছে। বাকি চরিত্ররা এখনো আড়ালেই, যা বাড়িয়ে দিয়েছে অপেক্ষার রোমাঞ্চ।

‘রামায়ণ’ হতে যাচ্ছে ভারতীয় সিনেমার সবচেয়ে ব্যয়বহুল প্রযোজনা। বলিউড হাঙ্গামা জানিয়েছে, দুই পর্ব মিলিয়ে সিনেমার বাজেট ১,৬০০ কোটি রুপি! যার মধ্যে প্রথম পর্বে খরচ হয়েছে ৯০০ কোটি, দ্বিতীয় পর্বে ৭০০ কোটি।

নীতেশ তিওয়ারির পরিচালনায় এই সিনেমায় রামের চরিত্রে আছেন রণবীর কাপুর। রাবণ হচ্ছেন দক্ষিণী তারকা ইয়াশ।

সীতা চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণ হয়েছেন রবি দুবে আর হনুমান হয়েছেন সানি দেওল। সংগীতে আছেন দুই কিংবদন্তি—অস্কারজয়ী হান্স জিমার ও এ আর রহমান। গ্রাফিকস ও ভিএফএক্সে যুক্ত হয়েছে হলিউডের বড় বড় স্টুডিও, যেন ভারতের রামায়ণ হয়ে উঠতে পারে বিশ্বমানের উপাখ্যান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর