বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নারীকে বিবস্ত্র ও নিপীড়নের অভিযোগে শাহপরান কারাগারে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১৬:৫৬

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচরে নারীকে নিপীড়ন ও বিবস্ত্রের ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনার প্রধান মাস্টারমাইন্ড শাহপরানকে পর্নোগ্রাফি মামলায় জেলহাজতে পাঠিয়েছে আদালত। শনিবার (৫ জুলাই) কুমিল্লার আমলী আদালত-১১ এর বিচারক মমিনুল হক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে এই মামলার তদন্ত মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) কর্মকর্তা রুহুল আমীন রবিবার শাহপরানের রিমান্ড আবেদন করবেন বলে একটি সূত্র জানিয়েছে।

পুলিশ সূত্র জানায়, শাহপরানকে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার থেকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি দল। গ্রেফতারের পর ঢাকায় র‌্যাব সদর দপ্তরে প্রেস ব্রিফিং করে ঘটনার সাথে শাহপরানের জড়িত থাকার কথা জানান তারা। শনিবার তাকে কুমিল্লার আদালতে তোলা হলে বিচারক শাহপরানকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে, গত ২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর গ্রামে এক নারীকে ধর্ষণের পর নির্যাতন, নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী গ্রেফতার হলেও তিনি এখনও পুলিশ হেফাজত থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, ধর্ষক ফজর আলী ছোট ভাই পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার শাহ পরান ছাড়াও এ মামলার চার আসামিকে ৩দিন রিমান্ডে বিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কারাগারে থেকে শনিবার (৫ জুলাই) বিকেলে তাদের জিম্বায় থানায় নিয়ে গেছেন। তারা হলেন, একই গ্রামের সুমন, রমজান, আরিফ ও অনিক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর