বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বাংলাদেশের রেকর্ড এখন ইংল্যান্ডের

খেলা ডেস্ক

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১৬:৪৮

এজবাস্টনের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন যেন ক্রিকেটীয় রোমাঞ্চে ভরপুর এক চলচ্চিত্র। দিনের শুরুতে ভারতের একতরফা দাপট, মাঝপথে জেমি স্মিথ ও হ্যারি ব্রুকের অবিশ্বাস্য ব্যাটিং শো, আর শেষ বিকেলে আবারও ভারতের জোরালো প্রত্যাবর্তন—সব মিলিয়ে টেস্ট ক্রিকেটের অনন্য এক অধ্যায়ের জন্ম দিল এই দিনটি।

দিনের শুরুতেই ভারতীয় বোলাররা আঘাত হানেন ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে। জো রুট ও বেন স্টোকসকে দ্রুত ফিরিয়ে দিয়ে চাপ সৃষ্টি করেন তারা।

স্টোকসের গোল্ডেন ডাক ভারতের আত্মবিশ্বাসে বাড়তি জ্বালানি জোগায়। তখনই ইংল্যান্ডের স্কোরবোর্ডে ৮৪ রানে ৫ উইকেট।

কিন্তু এরপর দৃশ্যপট বদলে দেন জেমি স্মিথ ও হ্যারি ব্রুক। এই দুই ব্যাটারের অনবদ্য ব্যাটিংয়ে গড়ে ওঠে ৩০৩ রানের এক রেকর্ড জুটি।

স্মিথ খেলেন ২০৭ বলে ১৮৪ রানের ঝকঝকে ইনিংস, আর ব্রুক ২৩৪ বলে ১৫৮ রান করে কার্যত ইংল্যান্ডকে ম্যাচে ফেরান। ভারতের হাতে ম্যাচ যেন তখন ফসকে যাচ্ছিল।

তবে দ্বিতীয় নতুন বলেই ম্যাচ ঘুরিয়ে দেন আকাশ দীপ। দুর্দান্ত এক ইয়র্কারে ব্রুককে বোল্ড করে ফের পতনের সুর বেজে ওঠে ইংলিশ ইনিংসে।

পরপর উইকেট হারিয়ে ৫ উইকেটে ৩৮৭ থেকে ৪১৮ রানেই গুটিয়ে যায় পুরো দল। মাত্র ৩১ রানে শেষ পাঁচ উইকেট হারায় ইংল্যান্ড।

এই ইনিংসে রেকর্ড যেমন গড়েছে, তেমনই কলঙ্কেও নাম লিখিয়েছে ইংল্যান্ড। দলের ১১ ব্যাটারের মধ্যে ৬ জনই আউট হয়েছেন শূন্য রানে। এক ইনিংসে ৬ ব্যাটসম্যানের শূন্য রানে আউট হওয়ার ঘটনা ইংল্যান্ডের ইতিহাসে এই প্রথম।

অথচ একই ইনিংসে ছিল ৩০০ রানের জুটি! এর আগে কোনো দল ৩০০+ রানের জুটি গড়েও এত কম রানে অলআউট হয়নি।

একই সঙ্গে এই ইনিংসেই তৈরি হয়েছে আরো একটি অদ্ভুত রেকর্ড—এক ইনিংসে ৬ ব্যাটার ডাক মারার পরও সর্বোচ্চ দলগত রান, ৪১৮। এর আগে এই রেকর্ড ছিল বাংলাদেশের দখলে—২০২২ সালে মিরপুর টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ ব্যাটার শূন্য রানে ফিরেও লিটন দাস ও মুশফিকুর রহিমের জুটিতে দল করেছিল ৩৬৫ রান। স্মিথ-ব্রুক জুটির কল্যাণে এবার সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেল ইংল্যান্ড।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর