বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সন্ত্রাসবাদের ঘটনা তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১৬:৩৮

সন্ত্রাসবাদের ঘটনা তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে উল্লেখ করা হয়েছে, গত সপ্তাহে মালয়েশিয়ার কর্তৃপক্ষ ঘোষণা করে যে, তারা উগ্র জঙ্গি আন্দোলনে জড়িত থাকার অভিযোগে সাম্প্রতিক নিরাপত্তা অভিযানে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।

এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য অনুরোধ করেছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। বাকিদের আরও তদন্ত বা ফেরতের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার এ ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনও সংশ্লিষ্ট মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

বাংলাদেশ আবারও সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং এ বিষয়ে মালয়েশিয়ান কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর