শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভ্রমণে যাওয়ার আগে

office

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৩, ১৮:২৩

একটানা কাজ করতে করতে আমাদের জীবন হাঁপিয়ে ওঠে। ব্যস্ত জীবনে অবসর খুব একটা মেলে না।

তাই একটু সময় পেলেই মন এই ইটকাঠের শহরে থাকতে চায় না। কাজের চাপে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, কোথাও একটু বেড়িয়ে এলে সব অবসাদ দূর হয়ে যায়। পাওয়া যায় নতুন করে কাজ করার শক্তিও। বেড়ানোর জন্য শীতকাল ভালো সময়। তাই বলে গরমের সময় বেড়ানো যাবে না এমন তো নয়।

গরমের সময় বেড়াতে যেতে হলে লক্ষ্য রাখতে হবে সব প্রস্তুতি ঠিকভাবে নেওয়া হয়েছে কি না। তাহলে চলুন, দেখা যাক এ সময়ে বেড়ানোর প্রস্তুতি কেমন হওয়া চাই।

গরমের সময় খুব দূরের ভ্রমণ না করাই ভালো। কারণ এতে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে। তাই কাছের কোনো স্থানকে গুরুত্ব দিন। পোশাকের বিষয়টিও মাথায় রাখুন। ঢিলেঢালা সুতি পোশাক আপনার জন্য আরামদায়ক হবে।

বেড়াতে যাওয়ার আগে যেখানে যাচ্ছেন সেখানে আপনার কোনো সঙ্গী নেই। কাজেই সবকিছু একাই করতে হবে। ওই স্থান সম্পর্কে যাবতীয় তথ্য আগে থেকেই সংগ্রহ করুন। একটি মানচিত্র নিন। ইন্টারনেট ঘাঁটুন আর ওই স্থান সম্পর্কে বিভিন্ন ব্লগ পড়ুন। পরিষ্কার ধারণা নিয়ে নিন। থাকা এবং খাওয়ার ব্যবস্থার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কেমন তাও জেনে নেবেন।

নিজের গাড়ি নিয়ে দূরে যেতে হলে কোনো সমস্যা আছে কি না আগে থেকে চেক করে নিন। এক্সট্রা চাকা অবশ্যই গাড়িতে রাখবেন। ব্যাগ গোছানোর সময়, পোশাক, সানগ্লাস ও সানস্ক্রিন ক্রিম নিয়ে নিন।

শহর থেকে দূরে গেলেও সবার সঙ্গে যোগাযোগ রাখতে খেয়াল করে মোবাইল ফোন এবং চার্জার নিতে হবে। প্রয়োজনীয় কিছু ওষুধ রাখুন সঙ্গে খাওয়ার স্যালাইন, কাজে লাগতেও পারে। খাবারের তালিকায় বেশি তেলে ভাজা খাবারের পরিবর্তে প্রাধান্য দিন টাটকা ও রসালো ফল। 

পেস্ট, ব্রাশ, সাবান সব নিয়েছেন তো। এবার আপনার বেড়ানোর সুন্দর স্মৃতিগুলো শুধু দেখেই চলে আসবেন, সঙ্গে আনবেন না? হ্যাঁ ক্যামেরা। ঘুরতে যাওয়ার সময় অনিবার্যভাবে সঙ্গে নিতে হবে ক্যামেরা। সব প্রস্তুতি শেষ। এবার পর্যাপ্ত টাকা আর প্রিয়জনকে সঙ্গে নিয়ে বেড়িয়ে পড়ুন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর