শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আনিস আলমগীর

সরকার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১২:৪১

কলামিস্ট ও সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানে জন-আকাঙ্ক্ষা ছিল, শুধু আমেরিকা এই অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে সেটা বলা যাবে না। তবে অবশ্যই আমেরিকার ভূমিকা এখানে ছিল। সম্প্রতি একটি টক শো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যখন আপনার দুর্বলতা থাকে, তখন অন্যরা সেই দুর্বলতার সুযোগ নেয়।

মার্কিন প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগ সরকারের বিরোধ ছিল, সেই বিরোধ তারা কাজে লাগিয়েছেন। বরাবরই দেখা গেছে, মার্কিন সরকার আওয়ামী লীগ সরকারের সঙ্গে কখনো ভালো সম্পর্ক রাখেনি।

আন্দোলনে যুক্তরাষ্ট্র কী করেছে এমন প্রশ্নের জবাবে আনিস আলমগীর বলেন, আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, তারাই বলছেন— তাদের সঙ্গে মিটিং হয়েছে, তাদের কাছে অর্থ ছিল; এগুলো তো এখন তারা স্বীকার করছে। তিনি বলেন, মার্কিন প্রশাসনের ইন্ধন ছিল— এটা অস্বীকার করার কোনো উপায় নেই।

যেসব উপদেষ্টা নিয়োজিত হয়েছেন, তাদের কয়েকজন এই জন-আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে আন্দোলন করেছিলেন। আবার আন্দোলনে যুক্ত ছিলেন না এমন অনেকে উড়ে এসে জুড়ে বসেছেন, যাদের সঙ্গে মার্কিন যোগসূত্র আছে। তারা অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতেন। এমন ব্যক্তিরা শুধু উপদেষ্টা পরিষদেই না, প্রশাসনের বিভিন্ন জায়গায় বসেছেন এবং এখন সংবিধান পরিবর্তনসহ নানা কিছুতে তারা মত দিচ্ছেন।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর