শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মৃত্যুর ভুয়া খবরে শেফালি বলেছিলেন, ‘বিষয়টা খুব মজার ছিল’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৫, ১৫:৪৬

মাত্র ৪২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমান শেফালি জারিওয়ালা। অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মুম্বাইয়ের শোবিজ অঙ্গনে। গত ২৭ জুন না ফেরার দেশে পাড়ি জমান এ অভিনেত্রী। তবে এর আগেও একবার মৃত্যুর গুজব ছড়িয়েছিল অভিনেত্রীকে ঘিরে।

তখন সোশ্যাল মিডিয়া না থাকলেও বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েন শেফালি। জানেন কি সেই ঘটনা? সময়টা ২০০৩ সাল। বলিউডে তখন বেশ পরিচিত নাম শেফালি। এমন সময় তার মৃত্যুর খবর রটেছিল।

ফলে তার কাছে একটার পর একটা ফোনকল আসতে শুরু করে। ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, শেফালী তখন নিজেই বলেছিলেন, ‘মৃত্যুর খবর জাতীয় খবরে পরিণত হয়েছিল। সংবাদমাধ্যম থেকে একের পর এক ফোন আসছিল। তখন অনুরাগীদের উন্মাদনা অন্য মাত্রায় দেখা যেত।

তখন তো আর সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। ল্যান্ড লাইনে ফোন করে সবাই জানতে চাইত, বেঁচে আছি কি না। এই বিষয়টা সত্যিই খুব মজার ছিল!’

তবে শেফালির মৃত্যুর সেই ভুয়া খবর যে ২২ বছর পর সত্যি হয়ে উঠবে তা কল্পনাও করেননি অভিনেত্রী। গত ২৭ জুন রাতে হঠাৎ নিজ বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

ধারণা করা হচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল অভিনেত্রীর। ফলে মাত্র ৪২ বছর বয়সেই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

‘কাটা লাগা’ গানের জন্য রাতারাতি বিখ্যাত বনে যান শেফালি। এরপর ৩৫টি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। ২০০৪ সালে বলিউডে অভিষেক করেন ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে। তবে ক্যামিও চরিত্রে। ব্যক্তিজীবনে ২০০২ সালে বিয়ে করলেও সেই দাম্পত্য সুখের হয়নি। ২০০৯ সালে স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন। বিচ্ছেদ হয়ে যায়। তার পর অন্তরালেই ছিলেন। বেশ কয়েক বছর পর পার্টনার পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে ‘নাচ বালিয়ে’-এর পঞ্চম সিজনে অংশগ্রহণ করেছিলেন। ২০১৪ সালে বিয়েও করেছেন তারা। তারপর ‘বিগ বস ১৩’-এ প্রতিযোগী ছিলেন। সেই ফের চর্চায় আসেন। স্বামী পরাগকে নিয়ে সুখেই সংসার করছিলেন। নিয়মিত স্বাস্থ্যচর্চা করতেন। তবে বেশ কিছু ওষুধও খেতেন এ অভিনেত্রী। তার মৃত্যুর পর সেইসব ওষুধ এর কার্যকরীতা নিয়েও উঠছে প্রশ্ন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর