শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মানিকগঞ্জে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৭

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৫, ১৪:৩৫

মানিকগঞ্জের সাটুরিয়ায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফুকুরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কায়সার আহমেদ (৫২), ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম মন্ডল (৫০), তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কেব্বত আলী (৬০), ফুকুরহাটি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দিন (৬০), ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বাদল কুমার সরকার (৫৫), উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মো. শাহিনুর ইসলাম (৪০), ধানকোড়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য শুভ (২২) কে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।মামলায় ১০ জনের নাম উল্লেখ করে ও ৬০/৭০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম জানান, মামলায় তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর