বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কুমিল্লায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৫, ১৩:১৪

কুমিল্লার মুরাদনগরে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বাঙ্গরা থানার ওসি মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- রুবি আক্তার, তার মেয়ে জোনাকী ও ছেলে রাসেল।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাহফুজুর রহমান জানান, মাদক কেনা-বেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে স্থানীয় গ্রামবাসী আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার কড়ইবাড়ি গ্রামে রাসেলের পরিবারের চার সদস্যকে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলে রুবি, জোনাকী ও রাসেল নিহত হন। আহত হন পরিবারের আরো এক সদস্য। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হসপিটালে নেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় জানা যায়নি।

তিনি আরো জানান, খবর পেয়ে কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদসহ একাধিক গোয়েন্দা সংস্থা এবং থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে।

উপজেলার আকবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম জানান, খোঁজ নিয়ে যতটুকু শুনেছি নিহত পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক কেনা বেচার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভে আজ বৃহস্পতিবার সকালে ওই পরিবারের ৪ সদস্যকে গনপিটুনি দেন।

এতে তিনজন ঘটনাস্থলে মারা যায়। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর