শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শরীর নিয়ে মন্তব্য, যেভাবে সামলান শানায়া কাপুর

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৫, ১২:৩৭

নানা জল্পনার পর অবশেষে বড় পর্দায় পা রাখতে চলেছেন সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের কন্যা শানায়া কাপুর। তাঁর প্রথম সিনেমা ‘আঁখো কী গুস্তাখিয়াঁ’। সন্তোষ সিং পরিচালিত রোমান্টিক ছবিটিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। গত মঙ্গলবার মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার।

তবে বলিউডে যাত্রা শুরু হওয়ার আগে এক অদ্ভুত অভিজ্ঞতা থেকে শিক্ষা অর্জন করেছেন শানায়া। নিজের শরীর, পোশাক এবং চেহারা নিয়ে অনলাইনে নোংরা মন্তব্য আর রুচিহীন কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তবে শানায়া এই সবকে কীভাবে নিয়েছেন? জানালেন তিনি নিজেই।

সম্প্রতি, এক সাক্ষাৎকারে শানায়া অকপটে জানিয়েছেন, ‘অনেক সময় মন্তব্যগুলো খুবই নিষ্ঠুর হয়।কী পোশাক পরছি, দেখতে কেমন, শরীর কেমন- এসব নিয়ে। এগুলো আমি আলাদা করে রেখে দিই। আমি আগে থেকেই একটা যাত্রাপথ পেরিয়ে এসেছি। সেই অভিজ্ঞতা থেকেই শিখেছি কোনটা পাশে সরিয়ে রাখতে হবে আর কোনটা গ্রহণ করতে হবে।

আমি এগুলোকে ইতিবাচকভাবে নিই। এটা আমার অভিনয় দক্ষতার প্রতিফলন, যেখান থেকে আমি শেখার সুযোগ পাই।’

শানায়ার এই মনোভাব সত্যিই প্রমাণ করে যে, তিনি কেবল একজন তারকাসন্তানই নন বরং একজন শক্তিশালী এক নারী ব্যক্তিত্ব যিনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে আলিঙ্গন করে এগিয়ে যাচ্ছেন। তার মনোভাবকে সম্মান জানাতে দেখা গেছে অনুরাগীদের। অনেকের মতে, বলিউডে শানায়ার যাত্রা বেশ সফল হবে যদি তিনি নিজের ব্যক্তিত্ব ধরে রাখেন।

অভিনেত্রীর জন্য শুভকামনাও জানিয়েছেন তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর