শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

গাজায় এক দিনে ১১৬ জনকে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ জুলাই ২০২৫, ১৩:১১

গাজায় নতুন করে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। গত এক দিনে গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১১৬ জন নিহত এবং ৪৬৩ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১৬ জন নিহত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত ত্রাণ সংস্থা গাজা হিউম্যানিট্যারিয়ান ফাউন্ডেশনে ত্রাণ নিতে গিয়ে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে উপত্যকাটিতে ৫৬ হাজার ৬৪৭ জনকে হত্যা করল ইসরায়েল।

এর মধ্যে ইসরায়েল সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে গাজার একটি ক্যাফেতে। সেখানে এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে। এ ছাড়া খান ইউনিসে একটি বাড়িতে হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শী আহমেদ আল-নায়রাব বলেন, ওই ক্যাফেতে সব সময় প্রচুর মানুষ থাকে।

সেখানে পারিবারিক মিলন এবং ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে। এটি ছিল গণহত্যা। আমি সর্বত্র মরদেহের টুকরো দেখেছি, ক্ষতবিক্ষত পুড়ে যাওয়া মরদেহ। সবাই চিৎকার করছিল।

ওই হামলার সময় শিশুরা জন্মদিন উদযাপন করছিল। নিহতদের মধ্যে ফিলিস্তিনি সাংবাদিক ইসমাইল আবু হাতাবও ছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমানবাহিনী এক দিনে ১৪০টি হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুগুলো ছিল সন্ত্রাসী অবকাঠামো। এ ছাড়া খান ইউনিসেও সন্ত্রাসী অবকাঠামোয় হামলা করা হয়েছে।

এদিকে গাজায় শিশু খাদ্য সরবরাহ আটকে দিয়েছে ইসরায়েল। এতে হাজার হাজার ফিলিস্তিনি শিশুর মৃত্যুর আশঙ্কা করছে চিকিৎসকরা।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত ত্রাণ সংস্থা জিএইচএফের কার্যক্রম বন্ধের আহবান জানিয়েছে অক্সফাম, সেভ দ্য চিলড্রেন ও অ্যামেনেস্টিসহ ১৩০টির বেশি সংস্থা।

ইসরায়েলকে বোমার সরঞ্জাম বেচবে যুক্তরাষ্ট্র : ইসরায়েলের কাছে ৫১ কোটি ডলার মূল্যের বোমার সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র সরকার। এর মধ্যে কোনো হামলায় বোমাকে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত ‘বোম্ব গাইডেন্স কিট’ আছে। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে বলেছে, ‘(প্রস্তাবিত) এই বিক্রি ইসরায়েলকে এখনকার ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় সাহায্য করবে। এর মাধ্যমে তারা নিজেদের সীমান্ত, গুরুত্বপূর্ণ স্থাপনা ও মানুষের বসতি আরো ভালোভাবে রক্ষা করতে পারবে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। ইসরায়েলের আত্মরক্ষার সক্ষমতা যেন দৃঢ় ও প্রস্তুত থাকে, তা নিশ্চিত করাটা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ মার্কিন পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের কাছে এসব সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। আর ডিএসসিএ বিষয়টি কংগ্রেসকে জানিয়েছে। তবে এ ব্যাপারে কংগ্রেস এখনো অনুমতি দেয়নি।

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু : গাজা যুদ্ধের অবসানে মার্কিন প্রচেষ্টার মাঝে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মার্কিন শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। ইরানের সঙ্গে যুদ্ধের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ওয়াশিংটন সফরের তথ্য নিশ্চিত করে নেতানিয়াহু বলেছেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন।

গতকাল ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন প্রণেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে নেতানিয়াহুর। নেতানিয়াহু আগামী শনিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন এবং সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। সূত্র : আলজাজিরা, এএফপি, টাইমস অব ইসরায়েল

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর