বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বদিউর রহমান

দেশে গরু-ছাগলের চেয়ে ডক্টরেট ডিগ্রির সংখ্যা বেশি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ জুলাই ২০২৫, ১১:৫৫

সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বদিউর রহমান বলেছেন, এনবিআরের কর্মকর্তা-কর্মচারীররা সংস্কার পরিষদ নাম দিয়ে টোটাল শাটডাউন করেছে, এটা আমি কখনো পছন্দ করি না। প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান হিসেবে আমি অত্যন্ত লজ্জিত। আরেকটা লজ্জার বিষয় হয়ে গেল এতগুলো জ্ঞানী বিসিএস ক্যাডারের অফিসার ছিল, সরকার ছিল, তারা এটা সমাধান করতে পারে নাই।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টক শোতে এ কথা বলেন তিনি।

নিজের ছাত্রজীবনের একটি ঘটনার উদাহরণ টেনে বদিউর রহমান বলেন, আমি যখন অস্ট্রেলিয়াতে লেখাপড়া করছিলাম, সুপারভাইজর ছিলেন ড. এলান বিসমেন্ট। এটা ১৯৮৮ সালের কথা। কার্টন ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে। ওরা স্ট্রাইক করেছে।

সেখানে তো প্রফেসর হওয়া বড় জিনিস। ডক্টর লেখে না। কারণ ডক্টর আমাদের দেশে যেরকম গরু-ছাগলে ভরে গেছে সব। গরু-ছাগল এত নাই বোধয়, ডক্টর যা হইছে, সেগুলা হয়।

আমি একদিন এলানকে জিজ্ঞেস করলাম, এলান তোমরা তো স্ট্রাইকে। তাহলে আমার পরীক্ষা নিচ্ছ কেন? আমার এসাইনমেন্ট দেখতেছ কেন? আই ওয়াজ স্টনিস্ট। বলল যে, স্ট্রাইক করতেছি তো আমাদের দাবি-দাওয়ার জন্য। সরকারের সঙ্গে ম্যানেজমেন্টের সঙ্গে নট উইথ মাই টিচিং। নট উইথ মাই স্টুডেন্ট।

আমার স্ট্রাইক করব। তাতে যদি আমার ছাত্রের লেখাপড়া বন্ধ হয়, এসাইনমেন্ট বন্ধ হয়, তাহলে বছরের প্রথমে যে আমি একাডেমিক ক্যালেন্ডার দিয়েছি, সেটা কি হবে?

তিনি বলেন, এবারে যে কমপ্লিট শাটডাউন দেখলাম, এটার পেছনে আমি প্রথমে তো নিজে লজ্জিত প্রকাশ করতেছি। দ্বিতীয় আরেকটা লজ্জার বিষয় হয়ে গেল এতগুলো জ্ঞানী বিসিএস ক্যাডারের অফিসার সরকার ছিল, তারা এটা সমাধান করতে পারে নাই। করল কে? ব্যবসায়ীরা। তাহলে কি ব্যবসায়ীরা মোর পাওয়ারফুল দেন গভমেন্ট?

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর