শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ওজন কমানোর জন্য লেবু-মধুর পানি কতটা উপকারী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ জুলাই ২০২৫, ১৮:০৬

ওজন নিয়ন্ত্রণে না রাখলে শরীরে বাসা বাঁধতে পারে একাধিক সমস্যা। ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ থেকে শুরু করে হার্টের রোগ পর্যন্ত। তাই সুস্থ থাকতে ওজন স্বাভাবিক রাখা খুবই জরুরি। এই কারণেই অনেকে ব্যায়াম করেন, কেউ নিয়ম মেনে খাদ্যাভাস অনুসরণ করেন।

অনেকের দিনের শুরু হয় সকালে খালি পেটে গরম পানিতে লেবু ও মধু মিশিয়ে খাওয়ার অভ্যাস দিয়ে।
বিশেষজ্ঞদের মতে, শুধু লেবু-মধুর পানি খেলে ওজন কমে। এই ধারণা পুরোপুরি ভুল। ওজন কমাতে হলে প্রয়োজন ক্যালরি ঘাটতি।

অর্থাৎ যতটা খাচ্ছেন, তার চেয়ে বেশি ক্যালরি খরচ করতে হবে। সেটা সম্ভব সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে। যদি সঠিক ডায়েট ও ব্যায়াম না করা হয়, তাহলে শুধু লেবু-পানি খেলেই

এক ফোঁটাও মেদ গলবে না।

লেবু-মধুর উপকারিতা তা বলে লেবু-মধুর পানি পুরোপুরি অকাজের নয়। লেবুতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বককে করে উজ্জ্বল। মধু অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-অক্সিডেন্ট গুণে ভরপুর, যা শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। তবে মনে রাখা জরুরি, অতিরিক্ত গরম পানিতে লেবু মেশালে ভিটামিন সি নষ্ট হয়ে যেতে পারে। তেমনই, গরম পানিতে মধু মেশালেও তার উপকারিতা কমে যায়।

তাই পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, লেবু পানি খেতে হলে সাধারণ তাপমাত্রার পানি ব্যবহার করুন।

মধু মেশাতে চাইলে হালকা গরম পানি ব্যবহার করাই ভালো। সকালে লেবু-মধুর পানি খাওয়া শরীরের জন্য উপকারী হতে পারে ঠিকই, তবে শুধু এটুকু করলেই ওজন কমবে—এমন আশা না করাই ভালো। ওজন কমাতে চাইলে প্রয়োজন সঠিক খাবার, ব্যায়াম ও নিয়মিত রুটিন।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর