বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ভুয়া প্রচারে চটেছেন মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১ জুলাই ২০২৫, ১৭:৫৯

ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্প দিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হন তিনি। এবার এই নায়িকা তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে বেশ চটেছেন।

সম্প্রতি একটি ফেসবুক পেইজ থেকে একটি ভিডিও কন্টেন্ট প্রকাশ করা হয়েছে। যেখানে ক্যাপশনে লিখা আছে, খদ্দেরের সঙ্গে কট খেয়েছেন মিষ্টি জান্নাত। আর এ প্রচারকে বিভ্রান্তিকর ও মিথ্যা দাবী করে চটেছেন এই নায়িকা।

এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, বেশ কয়েকদিন ধরেই দেখেছি কয়েকটি পেইজ থেকে আমার নামে মিথ্যা ভিডিও কন্টেন্ট প্রকাশ করা হচ্ছে। সবশেষ একটি পেইজে দেখলাম আমি নাকি বিদেশে খদ্দেরের সঙ্গে ধরা খেয়েছি।

এমন মিথ্যা সংবাদের পর থেকে আমাকে সবাই কল দিচ্ছে। নানাভাবে বিব্রত হচ্ছি আমি। যেই ভিডিওটি প্রকাশ করা হয়েছে সেটি ঢাকায় একটি অনুষ্ঠান শেষে আমি যখন আমার ম্যানেজারের সঙ্গে গাড়িতে উঠি তখন অনেকেই ছবি ও ভিডিও করছিল। আর সেই ভিডিও দিয়েই বাজে ক্যাপশন দিয়ে এমন কন্টেন্ট প্রকাশ করা হচ্ছে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে পোস্টে কিছু পেইজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব‍্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটরের নামসহ আইন প্রয়োগকারী সংস্থার কাছে জমা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন দন্ত চিকিৎসকও। ঢাকায় এবং দুবাইয়ে তার ক্লিনিকের ব্যবসা রয়েছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর