বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

১২ দিনের ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৯৩৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ জুলাই ২০২৫, ১২:২৪

ইরানের বিচার বিভাগ সোমবার (৩০ জুন) জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে দেশটিতে অন্তত ৯৩৫ জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় এক সপ্তাহ পর দেশটি এ তথ্য প্রকাশ করল।

এএফপি বলছে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, ‘জায়নিস্ট শাসনের বিরুদ্ধে আমাদের দেশের ওপর পরিচালিত ১২ দিনের যুদ্ধে এখন পর্যন্ত ৯৩৫ জন শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে।’

জাহাঙ্গীর বলেন, নিহতদের মধ্যে ১৩২ জন নারী ও ৩৮ জন শিশু রয়েছেন। তিনি আরও জানান, তেহরানের এভিন কারাগারে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে কয়েদি, তাদের দর্শনার্থী, আত্মীয় এবং প্রশাসনিক কর্মচারীরা রয়েছেন।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক বোমা হামলা শুরু করে। এতে দেশটির শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন। হামলায় ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ছাড়াও আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়।

জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা আঘাত হানে, যা ইসরায়েলের তেল আবিব, হাইফাসহ বিভিন্ন প্রধান শহরে আঘাত হানে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় দেশটিতে ২৮ জন নিহত হয়েছে। ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় ২৪ জুন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর