শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভারত-ইসরায়েল

সত্যিই কি পাকিস্তানে একযোগে হামলা চালাতে চায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ জুলাই ২০২৫, ১২:০৮

ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ১২ দিনের যুদ্ধ শেষ হলেও তার ছায়া এখন পাকিস্তানকে ঘিরে পড়ছে। সাম্প্রতিক বিভিন্ন তথ্য ও বিশ্লেষণ থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যে ভারত ও ইসরায়েল পাকিস্তানের বিরুদ্ধে একটি নতুন যুদ্ধের পরিকল্পনা করছে। এই বিষয়টি পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট হামিদ মীর প্রকাশ করেছেন।

২০২৫ সালের মে মাসে পাকিস্তানে একটি বড় কূটনৈতিক বা সামরিক পরাজয়ের পর ভারত, ইসরায়েলসহ বিভিন্ন পশ্চিমা দেশ থেকে বিপুল পরিমাণে অস্ত্র সংগ্রহ করছে। এসব পদক্ষেপ স্পষ্ট করে যে, ভারত ও ইসরায়েল এখন একসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি নিচ্ছে। হামিদ মীর এ বিষয়টি নিয়ে নিজের এক্স অ্যাকাউন্টে বিস্তারিত বিশ্লেষণ প্রকাশ করেছেন এবং এটি একটি সম্ভাব্য বাস্তবতা হয়ে উঠছে বলে সতর্ক করেছেন।

পাকিস্তান সম্প্রতি ইরান-ইসরায়েল যুদ্ধের সময় ইরানকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিল, যা ইসরায়েলি এবং ভারতীয় মহলকে ক্ষুব্ধ করেছে। এই পরিস্থিতি সাম্প্রতিক সময়ে পাকিস্তানবিরোধী পরিকল্পনার ইঙ্গিত স্পষ্ট করেছে ভারত-ইসরায়েল জোটের মধ্যে।

যুদ্ধ চলাকালে ১৮ জুন ইসরায়েলি ভূরাজনীতিবিদ ও সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী মেইর মাসরি সোশ্যাল মিডিয়া এক্স-এ আরবি ভাষায় বলেন, "ইরানের হামলার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার চেষ্টা করতে পারি।" তার এই বক্তব্য পাকিস্তানিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। একই সময় ভারতীয় অ্যাকাউন্টগুলোতেও পাকিস্তানকে পারমাণবিক নিরস্ত্রীকরণের হুমকি ছড়ানো হয়।

ভারত ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক অস্ত্র চুক্তিগুলোও এই পরিকল্পনার একটি অংশ হিসেবে দেখা যাচ্ছে। ইসরায়েলের কয়েকটি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারতে কারখানা স্থাপন করেছে, যার মধ্যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে।

পাকিস্তানকে নিয়ে ভারত ও ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে হামিদ মীর জানিয়েছেন, ‘ভারত এখন ইসরায়েলের সহযোগিতায় পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে, কারণ তারা কাশ্মীরকে আরেকটি গাজা বানাতে চায়। ২০২৫ সালের অক্টোবরের বিহার নির্বাচনের আগে পাকিস্তানকে পরাজিত করে মোদি একটি বড় কূটনৈতিক জয় নিতে চান।’

যদিও এ নিয়ে এখন পর্যন্ত ভারত ও ইসরায়েল সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তারপরও প্রশ্ন উঠছে— সত্যিই কি পাকিস্তানে একযোগে হামলা চালাতে চায় কিনা ভারত ও ইসরায়েল? আর পাকিস্তান এই পরিকল্পনা বাস্তবায়িত হতে দেবে— তা নিয়েও রয়েছে প্রশ্ন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর