বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

১২টি সিনেমার রেকর্ড ভেঙে দিল কাজলের ‘মা’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩০ জুন ২০২৫, ১৫:৫২

ট্রেলারেই বেশ চাঞ্চল্য তৈরি করেছিল বলিউড অভিনেত্রী কাজলের নতুন চলচ্চিত্র ‘মা’। পৌরাণিক গল্পভিত্তিক এই ভৌতিক সিনেমার মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা। অজয় দেবগনের সুপারহিট চলচ্চিত্র ‘শয়তান’ ইউনিভার্সের নতুন সিনেমাটি মুক্তির পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছে। বক্স অফিসের পাশাপাশি সমালোচকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, সপ্তাহান্তে বেশ অনেকটাই আয় বেড়েছে সিনেমাটির। প্রথম দিনেই ৪.৬৫ কোটি টাকা দিয়ে যাত্রা শুরু করে মা। অন্যদিকে দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার বক্স অফিসে এটি আয় করেছে ৬ কোটি টাকা। তৃতীয় দিনেও আয় বেড়েছে সিনেমাটির।

প্রাথমিক প্রতিবেদন অনুসারে, তৃতীয় দিন রবিবার ঘরোয়া বক্স অফিসে ‘মা’ আয় করেছে ৬.৭৫ কোটি টাকা। যার ফলে তিন দিনে সিনেমাটির আয় এখন ১৭.৪০ কোটি টাকায় পৌঁছেছে।

এদিকে বক্স অফিসে ভালো শুরুর পাশাপাশি এ বছর মুক্তি পাওয়া ১২টি সিনেমার রেকর্ড ভেঙেছে কাজলের ‘মা’। মাত্র তিন দিনেই ২০২৫ সালের এই ১২টি সিনেমার লাইফটাইম কালেকশনের রেকর্ড ভেঙে দিয়েছে মা।

যার মধ্যে রয়েছে লাভিয়াপ্পা (৬.৮৫ কোটি), সুপারবয়েজ অব মালেগাঁও (৫.৩২ কোটি), ব্যাডঅ্যাস রবিকুমার (৮.৩৮ কোটি), চিড়িয়া (৮ লাখ), দ্য ভুতানি (৯.৫৭ কোটি), কেশরী বীর (১.৫৩ কোটি), শিভারিং (১.৫ কোটি), ফুলে (৬.৮৫ কোটি), মেরে হাজব্যান্ড কি বিবি (১০.৩৫ কোটি), ফাতেহ (১৩.৩৫ কোটি) এবং ক্রেজি (১২.৭২ কোটি)। 

‘মা’ পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া, যিনি এর আগে ‘ছোড়ি’ এবং ‘ছোড়ি ২’-এর মতো চলচ্চিত্র তৈরি করেছেন। কাজল ছাড়াও এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রণিত রায়। ‘মা’তে কাজলের অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। কাজলকে প্রথমবার এমন সিনেমায় কাজ করতে দেখে ভক্তরা বেশ উচ্ছ্বসিত।

এতে মা অম্বিকার ভূমিকায় অভিনয় করছেন কাজল। মেয়েকে অশুভ আত্মার হাত থেকে বাঁচাতে নিজের জীবনের পরোয়াও করে না কাজল। মুখোমুখি হয় অপশক্তির। টান টান উত্তেজনার সিনেমাটি কাজলের ক্যারিয়ারের অন্যতম চমৎকার এক কাজ বলেই মন্তব্য করছেন অনেকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর