বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মুরাদনগরের ঘটনায় ক্ষোভে ফুঁসছে শোবিজ অঙ্গন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুন ২০২৫, ১৫:৪৪

কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একটি ভিডিও গতকাল শনিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর এ নিয়ে সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুলকালাম।

এ ঘটনার প্রতিবাদে উত্তাল শোবিজ অঙ্গনও। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক তারকা ক্ষোভ প্রকাশ করে ধর্ষকদের বিচার দাবি করছেন। প্রতিবাদ জানিয়েছেন মিশা সওদাগর, নুসরাত ফারিয়া, তমা মির্জা, মৌসুমি হামিদ, জয় চৌধুরী, আরশ খান, প্রার্থনা ফারদিন দীঘিসহ আরো অনেক তারকা।

ফেসবুক পোস্টে মিশা সওদাগর লিখেছেন, ‘দেশের প্রতিটি মানুষ শান্তিতে থাকুক।

প্রতিটি নারী নিরাপদে থাকুক। প্রতিটি অন্যায়ের ন্যায় বিচার হোক। প্রতিটি ধর্ষকের ফাঁসি হোক। মুরাদনগরে ঘটে যাওয়া ধর্ষণের তীব্র ঘৃণা এবং নিন্দা জানাচ্ছি‌।

ধর্ষকের ফাঁসির দাবি করছি।’
 
ফেসবুক পোস্টে অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, ‘মুরাদনগর, কুমিল্লা! বীভৎসতা! লজ্জা’। অভিনেত্রী মৌসুমী হামিদ লিখেছেন, ‘মানুষ আর মানুষ নেই। পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। কারণ আর কোনো মানুষ থাকবে না।

খুব শিগগিরই।’ হ্যাশট্যাগ দিয়ে আরেক চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি লিখেছেন, ‘ধর্ষণকে না বলুন। এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। নীরবতাই সমর্থন। ধর্ষণ বন্ধ করুন।’

ধর্ষণের প্রতিবাদ জানিয়ে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘স্টপ রেপ।’ সংগীতশিল্পী ও অভিনয়শিল্পী পারশা মাহজাবীন পূর্ণী লিখেছেন, ‘বিবস্ত্র বাংলাদেশ।’

দীর্ঘ লম্বা একটি পোস্টে অভিনেতা জিয়াউল রোশান লিখেছেন, ‘কুমিল্লার মুরাদনগরের ঘটনায় ধর্ষকদের একটাই শাস্তি চাই। জনসম্মুখে ফাঁসি। তারা কোন দল করে, আর কোন ধর্মের সেটা জানা দরকার নাই, জানতেও চাই না, জাস্ট জনসম্মুখে ফাঁসি চাই।’

ছোট পর্দার অভিনেতা আরশ খান এই ঘটনার প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘কাপুরুষত্ব যখন চরম পর্যায়ে পৌছায়, তখন তা কুপুরুষত্বে রূপ নেয়। জন্ম পরিচয়হীন না হলে একজন নারীর সঙ্গে এমন করা সম্ভব না। একবার যারজ সব সময় যারজই থাকে।’

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা শিমুল শার্মা এক পোস্টে লিখেছেন, ‘কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।’

অভিনেতা সাইদুর রহমান পাভেল ফেসবুক লাইভে এসে ধর্ষকদের ফাঁসি দাবি করেন। তিনি বলেন, ‘ধর্ষকদের মেরে ফেলুন। প্রকাশ্যে ফাঁসি দিন।’ এ ছাড়া দেশের সার্বিক অবস্থা আরো খারাপ হয়েছে জানিয়ে পাভেল বলেন, ‘এখন বলতে বাধ্য হচ্ছি, এটা তো আরো খারাপ হয়ে গেল। এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। এখন তো মনে হচ্ছে ভুল করেছি ভাই। ভুল করেছে সবাই।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর