শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পাবনা মানসিক হাসপাতাল থেকে ৯ দালাল আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুন ২০২৫, ১৩:৫২

পাবনা মানসিক হাসপাতালে দালাল মুক্ত করতে অভিযান চালানো হয়েছে। অভিযানে সেখান থেকে ৯ দালালকে আটক করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা-এনএসআইয়ের সহযোগিতায় আজ রবিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে হাসপাতালের বহির্বিভাগে এই অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কিসমত প্রতাপপুরের গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে মো. মুকাররম (৫০), মুনসুর আলীর ছেলে জহুরুল ইসলাম (৪২), ইসলামপুর গ্রামের মৃত জামাল শেখের ছেলে মো. হালিম (৪০), আব্দুল লতিফ মন্ডলের ছেলে মানিক মণ্ডল (২৪), হেমায়েতপুর গ্রামের মৃত সামাদ শেখের মো. শফিকুল (৫৫), শহিদের ছেলে ছাবিত (১৯), মো. মুনজিরের ছেলে মো. মুন্নাফ (৩১), বুদের হাট গ্রামের শহিদুল ইসলামের ছেলে জুয়েল রানা (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জের মৃত ইসরাইলের ছেলে আলমগীর হোসেন (৩৫)।

এনএসআই ও পুলিশ জানায়, দালালের কাছে প্রায় জিম্মি ছিল মানসিক হাসপাতাল। দূর-দূরান্ত থেকে আসা রোগীরা দালালদের খপ্পরে পড়ে নানাভাবে হয়রানি হচ্ছিল এনএসআইয়ের এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় হাতেনাতে তাদের আটক করা হয়েছে।

পরে‌ পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের ভ্রাম্যমাণ আদালত তাদের এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। পরে সদর এসিল্যান্ড ও এনএসআইয়ের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়। আমরা শুধু সহযোগিতা করছি।

পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে পাঠানো হবে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর