বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কেরানীগঞ্জের বেগুনবাড়িতে টিসু কারখানায় আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ জুন ২০২৫, ১৫:১৩

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়িতে টিসু কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেছে। আজ ( ২৮ জুন ) শনিবার সকালে আগুনে কারাখানার ভেতরে থাকা মেশিনপত্র, শপিং ব্যাগ, আফিস, কম্পিউটার আগুনে পুড়ে যায়।

কারখানার পুরো সেট ভূপাতিত হয়। ফায়ারসার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। মালিক পক্ষের দাবী আগুনে ফোম কারখানার প্রায় ৩৫/৪০ লাখ, টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানাটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র ছিলো না বলে জানিয়েছেন কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার কাজল মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জনবসতি এলাকায় দীর্ঘদিন যাবৎ টিসু কারখানা বিপদজনক ভাবে টিসু উৎপাদন করে আসছিলো । এলাকাবাসী বারবার প্রতিবাদ করলেও মালিক পক্ষ প্রভাবশালী হওয়ায় কারখানা সরানো যায়নি।

আজ সকালে হঠাৎ কারখানায় ধোঁয়া দেখতে পেয়ে এলাকাবাসী ফায়ারসার্ভিসকে খবর দেয়। কারখানাটি তালাবদ্ধ থাকায় এলাকাবাসী আগুন নেভাতে পারেনি। পরে কেরানীগঞ্জ ফায়ারসার্ভিসের একটিসহ মোট তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টা প্রচেষ্টা শেষে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ারসার্ভিসের কর্মীরা সময়মত না এলে ক্ষতির পরিমাণ আরও বাড়ত বলে দাবী এলাকাবাসীর।

কারখানার মালিক মোঃ হাফিজ বলেন, কারখানায় পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র ছিল। লোকজন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুনে প্রায় ৩৫/৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী তার। 

কেরানীগঞ্জ ফায়ারসার্ভিসের সিনিয়র ষ্টেশন মাস্টার কাজল মিয়া জানান, আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর