বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ চলছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ জুন ২০২৫, ১৩:১৭

সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যাসে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার সকাল ১০টায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই মহাসমাবেশ। দুপুর ২টায় এই কর্মসূচির মূল পর্ব শুরু হবে।

এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

এদিকে মহাসমাবেশে অংশ নিতে দলে দলে সংগঠনটির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। মহাসমাবেশে সারা দেশ থেকে আগত জেলা ও মহানগর নেতারা বক্তব্য দিচ্ছেন।

মহাসমাবেশে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর থেকেই বিভিন্ন দাবিতে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে আসছে দলটি।

একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নানামুখী আলোচনা চালিয়ে আসছিল। এ ব্যাপারে জনসমর্থন তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সমন্বয়ও হয়েছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর