শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

হাঁটুর অস্ত্রোপচারের সময় আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ জুন ২০২৫, ১৮:১৬

হাঁটুর সাধারণ অস্ত্রোপচার চলাকালীনই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। আর্জেন্টিনার সম্ভাবনাময় তরুণ ফুটবলার কামিলো নুইন আর ফিরলেন না অপারেশন থিয়েটার থেকে। ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আর্জেন্টিনাসহ বিশ্ব ফুটবলে।

আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ক্লাব সান তেলমো এক বিবৃতিতে নিশ্চিত করেছে নুইনের মৃত্যুর খবর। হাঁটুর মেনিস্কাল ও ক্রুসিয়েট লিগামেন্ট চোট সারাতে গিয়ে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু কীভাবে এক সাধারণ অস্ত্রোপচারে মৃত্যু হলো এ নিয়ে এখনও কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠান।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তদন্ত শেষে নুইনের মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ করা হবে। সান তেলমো ক্লাব একদিনের জন্য সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছে এবং নুইনের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

বোকা জুনিয়র্স ও ইন্দিপেন্দিয়েন্তের মতো আর্জেন্টিনার শীর্ষ ক্লাবের যুব একাডেমি পেরিয়ে ২০২২ সালে সান তেলমোতে যোগ দিয়েছিলেন কামিলো নুইন। তরুণ বয়সেই প্রতিভা ও প্রতিশ্রুতির ছাপ রেখেছিলেন এই মিডফিল্ডার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর