বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আমিরাতে প্রবল ধুলিঝড়, সতর্কতা জারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুন ২০২৫, ১৮:১০

হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের পর সংযুক্ত আরব আমরিাতে প্রবল ধুলিঝড় আঘাত হেনেছে। যার ফলে সড়কে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে গেছে।

বিশেষ করে যাদের ধুলাজনিত অ্যালার্জির রয়েছে তাদেরকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ২৬ জুন শুরু হওয়া এই ধুলিঝড় রাজধানীর অভ্যন্তরীণ ও উপকূলীয় এলাকাগুলোতে প্রভাব ফেলেছে।

সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে বইতে থাকা তীব্র বাতাসই ধুলোর ঘূর্ণি তৈরি করছে এবং এই পরিস্থিতি সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবুধাবি পুলিশ চালকদের সতর্ক থাকতে বলেছে এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করতে বা আবহাওয়ার ভিডিও না তুলতে অনুরোধ জানিয়েছে।

তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছে, চালকদের উচিত ধুলিযুক্ত পরিস্থিতিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা।

দেশটির উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এর সঙ্গে উচ্চ আর্দ্রতা যোগ হয়ে দিনের বেলায় অস্বস্তিকর অনুভূতি বাড়িয়ে দেবে।

সাধারণ জনগণকে বাইরে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে এবং শিশু ও প্রবীণদের ঘরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর