বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

৯ বছরের সম্পর্কে ভাঙন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুন ২০২৫, ১৭:৫৯

সংগীত তারকা কেটি পেরি ও অরলান্ডো ব্লুমের সম্পর্ক প্রায় এক দশকের। আছে চার বছরের একটি কন্যাও। তবে সুখের সে ঘরে বেজে উঠল ভাঙনের ভায়োলিন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, কেটি-ব্লুমের সম্পর্ক ভেঙে গেছে।

ধনকুবের জেফ বেজস ও সাংবাদিক লরেন সানচেজের বিয়ের আসর থেকে খবরটি জোরালোভাবে ছড়িয়েছে। অনুষ্ঠানে একাই হাজির হয়েছিলেন অরলান্ডো ব্লুম। কাছের মানুষজন বলছেন, ‘তিনি এখন একা মানুষ।’ বেজস-সানচেজের বিয়েতে অভিনেতা নেচেছেন বলেও খবর।

এমন বড় আয়োজনে কেটিকে ছাড়া ব্লুমের অংশ নেওয়াকে বিচ্ছেদের সিলমোহর হিসেবেই দেখছে শোবিজের লোকজন।

এর আগে ১০ জুন পেজ সিক্সের এক প্রতিবেদনেও উঠে আসে কেটি-ব্লুমের সম্পর্ক ভাঙনের খবর। তবে সেখানে বলা হয়েছিল, তাঁরা এখনই বিচ্ছেদের কথা জানাবেন না। কেটি বর্তমানে তাঁর মিউজিক ট্যুরে রয়েছেন।

ডিসেম্বর নাগাদ এটি সম্পন্ন হবে। তখনই খবরটি সামনে আনবেন তাঁরা। এদিকে পিপল ম্যাগাজিনের সূত্র অনুসারে, ক্যারিয়ারে মন্দ সময় পার করছেন কেটি। নতুন অ্যালবাম দিয়েও আশানুরূপ সাড়া পাননি গায়িকা। এমনকি একাধিক কনসার্টের সাড়ায়ও হতাশ শিল্পী।

তাঁর সেই হতাশার চাপ পড়ছে সম্পর্কেও। প্রসঙ্গত, ২০১০ সালে অভিনেতা রাসেল ব্র্যান্ডকে বিয়ে করেছিলেন কেটি। সম্পর্কটি টিকেছিল দুই বছর। ২০১৬-তে জড়ান অরলান্ডো ব্লুমের সঙ্গে। বাগদান সারলেও তারা বিয়ে করেননি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর