শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এবার ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ জুন ২০২৫, ১৬:০৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিস্ফোরণ হয়। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা চিহ্নিত করা যায়নি।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিতের দাবি জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র আন্দোলন ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করছে সংগঠনটি। বিক্ষোভ মিছিলটি টিএসসি থেকে শুরু করে কলাভবনের সামনে প্রক্টর অফিসে গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ‘যারা ডাকসুকে বানচাল করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না।’

জাতিকে নেতৃত্বহীন করতে সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ বন্ধ রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে গত সোমবার রাতে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়। এতে ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাটসহ ৬ কর্মী আহত হয় বলে দাবি করেছে দলটি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর