শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কিশোরগঞ্জে ডাকাতি

অস্ত্রের মুখে ২২ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ জুন ২০২৫, ১৫:২৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে পৌরসদরের শ্রীরামদী গ্রামে বিএডিসি কোল্ডস্টোর সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতদের আঘাতে মালিক ইছাম উদ্দিন (৭০) আহত হয়েছেন। তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি শ্রীরামদী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, পৌরসদরের শ্রীরামদী কোল্ডষ্টোর সংলগ্ন একটি একতলা বিশিষ্ট চার ইউনিটের বাড়িটিতে বাড়ির মালিক এবং ভারাটিয়াসহ চারটি পরিবার বসবাস করত। রাত আড়াইটার দিকে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে দেয়াল টপকিয়ে প্রথমে বাড়িটিতে প্রবেশ করে। এ সময় বিল্ডিংয়ের গেটের তালা খোলা ছিল বলে জানা গেছে।

পরে বাড়ির প্রতিটি ইউনিটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে সবাইকে একটি কক্ষে বন্দি করে রাখে। ডাকাতরা প্রতিটি কক্ষে তল্লাশি চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়। সেইসঙ্গে আসবাবপত্র ভাঙচুর করে তছনছ করে রেখে যায়। এ সময় ডাকাতদলের সদস্যদের হাতে মারধরের শিকার হয়ে আহত হন বাড়ির মালিক ইছাম উদ্দিন।

বাড়ির এক ভাড়াটিয়া ও স্থানীয় বিকাশ ব্যবসায়ী রাসেল মিয়া বলেন, রাত ২টার পর ৪-৫ জন অস্ত্রধারী আমার ঘরে ঢুকে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকানের বিকাশ ক্যাশ ব্যাগ থেকে ৩ লাখ ৫৪ হাজার টাকা ও স্ত্রীর স্বর্ণালংকার নিয়ে যায়। আমার দীর্ঘদিনের সঞ্চয়, এমনকি বাড়ি কেনার দলিলপত্রও নিয়ে গেছে ডাকাতরা।

আরেক ভাড়াটিয়া জানান, দ্বিতীয় দরজা ভেঙে ঘরে ঢুকে আমাদের জিম্মি করে আমার স্ত্রীর সব স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেছে।

আহত বাড়ির মালিক ইছাম উদ্দিন বলেন, ১০-১২ জনের একটি দল অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে ডাকাতি করে। তারা শুধু আমার কাছ থেকে ৪ লাখ টাকা নিয়েছে। সব মিলিয়ে প্রায় ২০-২২ লাখ টাকার মালামাল লুট হয়েছে।

বাড়ির মালিকের ছেলে জহিরুল ইসলাম ভাবন বলেন, আমি ঢাকায় ব্যবসায়িক কাজে আছি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটা খারাপ হবে ভাবতেও পারিনি। ডাকাতরা বাড়ির সবকিছু লুট করে নিয়েছে। আমি ফিরেই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করব।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য এক ভাড়াটিয়াকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ বিষয়ে দ্রুত পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর