শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পাকিস্তানি অভিনেত্রীর প্রশংসা করলেন দিলজিৎ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৫ জুন ২০২৫, ১৫:১৮

ভারতের পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জের আসন্ন সিনেমা ‘সর্দারজি থ্রি’ নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। তবে এসব বিতর্ককে পাত্তা না দিয়ে হানিয়ার প্রশংসায় মেতেছেন দিলজিৎ।

সোমবার ছবিটির প্রথম ঝলক প্রকাশের পরপরই ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) গায়ক-নায়কের সমস্ত কাজ নিষিদ্ধ করার আবেদন জানায়।

তবে এ বিষয়ে এখনও কিছু বলেন নি দিলজিৎ।

হানিয়াকে প্রশংসায় ভরিয়ে দিয়ে দিলজিৎ বলেন, “অসম্ভব পেশাদার, আমি তাকে খুব সম্মান করি। সে ভীষণ চুপচাপ নিজের মধ্যেই থাকত। আমিও নিজের মতো থাকতাম।

কথা হত যতটুকু প্রয়োজন ততটুকু।”

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই গায়ক আরও লেখেন, “প্রযোজকের অনেক টাকা ব্যয় হয়েছে। যখন এই ছবিটা বানানো হয় তখন সব ঠিকই ছিল। ফেব্রুয়ারিতে যখন শুটিং করেছিলাম ঠিকই ছিল সব।

তারপর যা ঘটল তা আমাদের হাতের বাইরে। প্রযোজকেরা বুঝতেই পেরেছিলেন এই ছবি ভারতে মুক্তি পাবে না। তাই বিদেশে মুক্তির বন্দোবস্ত করা হয়।”

আগামী ২৭ জুন ‘সর্দারজি থ্রি’ শুধুমাত্র আন্তর্জাতিক মহলেই মুক্তি পাচ্ছে। তবুও যেন এই বিতর্ক থামছে না।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর