বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মানিকগঞ্জে ব্যবসায়ীর দাড়ি ধরে মারধর, যা জানা গেল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুন ২০২৫, ১৫:৫৭

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় কম্পিউটার ব্যবসায়ী আলী আজম মানিকের ওপর নাসিম ভূঁইয়া নামে এক ব্যক্তি হামলা করেছেন। ইতিমধ্যে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

হামলার ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী আলী আজম মানিক অভিযুক্ত নাসিম ভূঁইয়ার (৪৫) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ঘিওর বাস স্ট্যান্ডে ‘মানিক কম্পিউটার’ নামক একটি দোকান চালান।

অভিযুক্ত নাসিম একই এলাকার বাসিন্দা। তিনি প্রায়ই ওই দোকানে বিভিন্ন কাজের অজুহাতে গিয়ে কাজ করিয়ে বিল পরিশোধ না করে চলে যেতেন। টাকা দাবি করলে নাসিম দোকান বন্ধ করে দেওয়া, ব্যবসা না করতে দেওয়ার হুমকি প্রদান করতেন। গতকাল সোমবার (২৩ জুন) রাত ৯টার দিকে ওই দোকানে আসেন নাসিম।

দোকানে এসে তিনি ফের জরুরি কাজ করে দেওয়ার দাবি জানান। এ সময় দোকানি ব্যস্ত থাকায় অপেক্ষা করতে বললে রেগে যান নাসিম। তিনি মানিকের দাড়ি ধরে টানাহেঁচড়া ও অকথ্য ভাষায় গালি দেন। এ সময় মানিক তাকে গালাগাল থেকে বিরত থাকতে অনুরোধ করলে তিনি তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও থাপ্পড় মারেন।

এ সময় মানিকের চিৎকার শুনে আশপাশের লোকজন ও উপস্থিত কাস্টমাররা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে আহত অবস্থায় তাকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলার সময় অভিযুক্ত ব্যক্তি দোকানে থাকা একটি কম্পিউটারের মনিটর ভেঙে ফেলেন, এর আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

আলী আজম মানিক বলেন, ‘বিভিন্ন সময় নাসিম আমাকে দিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক দেননি। তার কাছে টাকা চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে যান এবং বাইরে গিয়ে তিনজন লোকের সঙ্গে পরামর্শ করেন।

এরপর আবারও দোকানে এসে আমার দাড়ি ধরে টানাটানি করেন এবং মারধর করেন। আমি সরকারের কাছে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি।’

এদিকে মো. নাসিম ভূঁইয়া তার অপরাধ স্বীকার করে বলেন, ‘মানিক মিয়া টাকা বেশি দাবি করেছিলেন। আমি এর প্রতিবাদ করার পর তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে আমি মেজাজ হারিয়ে তারা গায়ে হাত তুলি।’

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) কোহিনুর মিয়া জানান, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর