বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

১২ ইঞ্চি চুল দান করলেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুন ২০২৫, ১৫:২৭

১২ ইঞ্চি চুল কেটে দান করেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এমনটা জানিয়েছেন তিনি।

চুল কাটার একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘আমি আমার ১২ ইঞ্চি চুল কেটে, তা দান করার সিদ্ধান্ত নিয়েছি। এত সুন্দর জিনের জন্য আমার বাবা অনিল কাপুরকে ধন্যবাদ।

’তার এই উদ্যোগে প্রশংসা করেছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘তোমার নতুন হেয়ারকাটে, তোমাকে তোমার মতোই সুন্দর লাগছে।’ সোনমের এই পোস্টে লাইক দিয়েছেন তার বাবা অভিনেতা অনিল কাপুরও।

সোনমকে সর্বশেষ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্লাইন্ড’ ছবিতে দেখা গেছে। এরপর থেকেই তিনি ছিলেন বিরতিতে। তবে অনুরাগীদের আশ্বস্ত করে সোনম বলেন, খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন তিনি।

তার ভাষ্যে, ‘মা হওয়ার পর আবার ক্যামেরার সামনে ফিরতে পেরে, আমি খুবই উচ্ছ্বসিত। আমি আমার কাজকে ভালোবাসি এবং আকর্ষণীয় চরিত্রে অভিনয় করতে পছন্দ করি।আমি আমার পরবর্তী প্রজেক্টের অপেক্ষায় আছি।’

প্রসঙ্গত, ২০১৮ সালে দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম কাপুর। এরপর ২০২২ সালের আগস্টে পুত্রসন্তান বায়ুর জন্ম দেন। সন্তান জন্মের পর থেকে বলিউড থেকে খানিকটা দূরেই রয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর