প্রকাশিত:
২৪ জুন ২০২৫, ১৩:৪৯
ধর্ষণের অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
আজ মঙ্গলবার ২৪ জুন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম আসামির অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ইসতিয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
এর আগে, গত ৯ জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন ভুক্তভোগী এক নারী। এ মামলায় গ্রেপ্তারের পর গত ১১ জুন তাকে আদালতে হাজির করা হয়। তবে শুনানি শেষে আদালত তার জামিন ও রিমান্ড উভয় নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রে গত ১ জুলাই তিনি জামিনে কারামুক্ত হন। তদন্ত শেষে গত ২৬ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মুহাম্মদ শাহজাহান আদালতে এ অভিযোগ দেন। এতে মামুনকে অভিযুক্ত করা হয়।
মন্তব্য করুন: