বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা, বাবা-ছেলে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুন ২০২৫, ১৪:৩৬

বরিশালের বাকেরগঞ্জে জমি-সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কলসকাঠী ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধূ আসমা বেগম (৫৫) উপজেলার কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী গ্রামের আবুল হোসেনের স্ত্রী ছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী গ্রামের জালাল হাওলাদারের ছেলে মোস্তফা হাওলাদার (৪০) ও তার ছেলে শফিকুল ইসলাম (১৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নিহত আসমা বেগমের স্বামী আবুল হোসেনের সঙ্গে আসামি মোস্তফা হাওলাদারের ঝগড়া হয়। এর জেরে গত ১৭ জুন সন্ধ্যায় আসমা বেগমকে বাড়িতে একা পেয়ে ঘরে ঢুকে কুপিয়ে গলা কেটে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় আসামিরা। ওই সময় নিহতের পরিবারের সদস্যরা বাড়ির বাইরে ছিলেন।

নিহতের স্বজনরা জানান, ১৭ জুন সন্ধ্যার পর আসমা বেগম তার স্বামী আবুল হোসেনকে মোবাইলে ফোন করে শেষবারের মতো দেখে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। আবুল হোসেন তখন বাড়ির বাইরে ছিলেন। ফোন পেয়ে তিনি বাসায় গিয়ে স্ত্রীর গলাকাটা রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসমা বেগমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১৮ জুন (বুধবার) নিহত আসমা বেগমের ছেলে আছিম বিল্লাহ বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পাঁচ দিনের মাথায় ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আজ সকাল ১১টায় আসামিদের আদালতে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর