বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মিরপুরে ৬ তলা ভবনে আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুন ২০২৫, ১৪:১৫

রাজধানীর মিরপুর ১ নম্বরে ঈদগাহ মাঠের পাশে একটি ছয়তলা আবাসিক ভবনের নিচতলার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক হস্তক্ষেপে প্রায় ২০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।

রবিবার (২২ জুন) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত ১১টা ৫১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে আগুন নিয়ন্ত্রণে আসে রাত ১২টা ২ মিনিটে এবং সম্পূর্ণভাবে নির্বাপিত হয় রাত ১২টা ৩০ মিনিটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম জানান, নিচতলার গ্যারেজে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ নিশ্চিত হওয়া না গেলেও, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই কর্মকর্তা আরো জানান, দ্রুত সময়ে ইউনিট পাঠানো এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর