বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৮৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুন ২০২৫, ১৩:০১

ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮৬ জন আহত হয়েছেন। প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র দেশটির তেল আবিব এবং মধ্যাঞ্চলীয় নেস জিয়োনা শহরে আঘাত হানে, যার ফলে আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এদিকে, একটি বিমান প্রতিরক্ষা ইন্টারসেপ্টর বিকল হয়ে উত্তরের শহর হাইফাতে আঘাত হানে, এতে ক্ষয়ক্ষতি হয় এবং তিনজন সামান্য আহত হন। এই ঘটনার সময় শহরে কোনো সাইরেন বাজানো হয়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালে আসা আহতদের মধ্যে দু'জন মাঝারি গুরুতর। ৭৭ জনের হালকা আহত। চারজন তীব্র উদ্বেগে ভুগছেন এবং আরো তিনজন চিকিৎসাধীন রয়েছেন যাদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তেল আবিবের ইচিলভ মেডিকেল সেন্টার জানিয়েছে, তাদের জরুরি কক্ষে সামান্য আহত অবস্থায় আসা পাঁচজনের মধ্যে দুটি শিশুও ছিল।

চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, বেশিরভাগ আঘাত তেল আবিব এবং এর নেস জিয়োনা শহরতলির দুটি স্থানে হয়েছে। মধ্য ইসরায়েলের বি'র ইয়াকোভের কাছে রুট ৪৩১ মহাসড়কে শেলের আঘাতে একজন ব্যক্তি মাঝারি আহত হয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তা ও হাসপাতালগুলো জানিয়েছে, ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরান প্রায় প্রতিদিনই শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যাতে ২৪ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, রবিবার সকালের হামলায় ইরান থেকে দুটি দফায় অন্তত ২৭টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।



 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর