শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কোয়ার্টার ফাইনালে সৌদি আরবকে পেল মেক্সিকো

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৩ জুন ২০২৫, ১২:৫০

কনকাকাফ গোল্ড কাপে জমজমাট লড়াই শেষে গ্রুপ ‘এ’-র চ্যাম্পিয়ন হয়েছে মেক্সিকো। রবিবার রাতে কোস্টারিকার বিপক্ষে গোল শূন্য ড্র করেও পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় মেক্সিকানরা।

ম্যাচের সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সান্তিয়াগো গিমেনেজের দুর্দান্ত বাইসাইকেল কিকে করা গোলটি। গোলে বল জড়ালেও, ভিএআরের সাহায্যে অফসাইড ধরা পড়ায় সেটি বাতিল করে দেন রেফারি।

পুরো ম্যাচে দাপট দেখায় মেক্সিকো। ৭০ শতাংশ বল দখলে রেখে গোলবারে শট নেয় ১৩টি যার মধ্যে ৪টি ছিল অন টার্গেট। অন্যদিকে কোস্টা রিকার ৫ শটের কোনোটিই লক্ষ্যে ছিল না। ৬৭তম মিনিটে আলোনসো মার্টিনেজের শট ক্রসবারে লাগলে গোলবঞ্চিত হয় কোস্টারিকা ।

এ ম্যাচের ফলে মেক্সিকো ও কোস্টা রিকা উভয় দলের পয়েন্ট ৭ হলেও, গোল পার্থক্যে এগিয়ে থেকে গ্রুপ সেরা হয় মেক্সিকো। তারা কোয়ার্টার ফাইনালে খেলবে সৌদি আরবের বিপক্ষে। অন্যদিকে কোস্টারিকা খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

উল্লেখ্য, গোল্ড কাপের ইতিহাসে কোস্টারিকার বিপক্ষে এখনো অপরাজিত রয়েছে মেক্সিকো। দুই দলের মধ্যকার ১০টি ম্যাচের মধ্যে এটি ছিল তৃতীয় ড্র, বাকি ৭টি ম্যাচেই জয় পেয়েছে মেক্সিকো।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর