বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সাধারণ নাগরিকদের হাতে অপহৃত অন্তত ৫৭ সেনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুন ২০২৫, ১২:৪৩

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মিকাই ক্যানিয়ন এলাকায় সাধারণ নাগরিকদের হাতে অন্তত ৫৭ জন সেনা সদস্য অপহৃত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে বিবিসি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, শনিবার ৩১ জন ও রবিবার বাকি সেনাদের অপহরণ করা হয়। অপহরণকারীদের সংখ্যা ছিল দুই শতাধিক।

সেনাবাহিনী বলছে, সাধারণ নাগরিকদের মাধ্যমে এই কাজ করা হলেও তারা মূলত ২০১৬ সালে শান্তিচুক্তি স্বাক্ষর করা সাবেক বিদ্রোহী গোষ্ঠী ফার্কের ভিন্নমতাবলম্বী সদস্যদের চাপে পড়ে এমনটা করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় ব্রিগেডিয়ার জেনারেল ফেদেরিকো আলবের্তো মেহিয়া জানান, অপহৃতদের মধ্যে চারজন নন-কমিশনড অফিসার ও ৫৩ জন সাধারণ সেনা রয়েছেন। তিনি বলেন, ‘এটাকে অপহরণই বলা হয়।’

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ফার্কের সবচেয়ে বড় শাখা গোষ্ঠী ইএমসি এই অপহরণের নির্দেশ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইএমসি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বিবিসির তথ্যমতে, পাহাড়ি অঞ্চলটি কোকেন উৎপাদনের একটি কেন্দ্র এবং এটি কলম্বিয়ার বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার অন্যতম কেন্দ্রস্থল। মিকাই ক্যানিয়ন অঞ্চলটি কোকেন প্রশান্ত মহাসাগরীয় বন্দরে পাচারের জন্য ব্যবহার করা হয়, যেখান থেকে মাদক বিভিন্ন দেশে অবৈধভাবে পাঠানো হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর