শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কাফনের কাপড় পরে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুন ২০২৫, ১২:০৭

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ ও এনবিআর সংস্কারে যৌক্তিক প্রতিনিধিত্ব রাখা হয়নি এমন দাবি তুলে কাফনের কাপড় পরে কলম বিরতি শুরু করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে দুপুর ১টা পর্যন্ত।

গত শনিবার এ কর্মসূচি ঘোষণা করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই এনবিআরের কর্মকর্তারা কাফনের কাপড় পরে এনবিআর চত্বরে অবস্থান নিয়েছেন।

এ সময় তারা ‘বদলির নামে প্রহসন মানি না’, ‘গোলামীর অধ্যাদেশ মানি না’, ‘বদলির নামে জুলুমবাজী বন্ধ করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

গত মে মাসে এনবিআর দুই ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারির পর তা বাতিলের দাবিতে কলম বিরতিসহ নানা কর্মসূচিতে আন্দোলনে নামেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের আন্দোলনের মধ্যে সরকারের তরফে বলা হয়, অধ্যাদেশ বাস্তবায়নে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করা হবে। এরপর কাজে যোগ দিলেও আন্দোলনকারীরা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অটল থাকেন এবং সংস্থার কার্যালয়ে তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।

পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় অফিসে ফেরেন এনবিআর চেয়ারম্যান।জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ ও এনবিআর সংস্কারে যৌক্তিক প্রতিনিধিত্ব রাখা হয়নি এমন দাবি তুলে কাফনের কাপড় পরে কলম বিরতি শুরু করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে দুপুর ১টা পর্যন্ত।

গত শনিবার এ কর্মসূচি ঘোষণা করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই এনবিআরের কর্মকর্তারা কাফনের কাপড় পরে এনবিআর চত্বরে অবস্থান নিয়েছেন।

এ সময় তারা ‘বদলির নামে প্রহসন মানি না’, ‘গোলামীর অধ্যাদেশ মানি না’, ‘বদলির নামে জুলুমবাজী বন্ধ করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

গত মে মাসে এনবিআর দুই ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারির পর তা বাতিলের দাবিতে কলম বিরতিসহ নানা কর্মসূচিতে আন্দোলনে নামেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের আন্দোলনের মধ্যে সরকারের তরফে বলা হয়, অধ্যাদেশ বাস্তবায়নে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করা হবে। এরপর কাজে যোগ দিলেও আন্দোলনকারীরা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অটল থাকেন এবং সংস্থার কার্যালয়ে তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।

পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় অফিসে ফেরেন এনবিআর চেয়ারম্যান।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর