বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

রাউজানে বিদেশি অস্ত্রসহ ২ যুবক আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ জুন ২০২৫, ১৪:১৪

চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে র‌্যাব-৭। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি রাইফেল, দুটি ম্যাগাজিন এবং ছয়টি তাজা গুলি।

গতকাল শনিবার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাবের একটি দল। আজ রবিবার (২২ জুন) এ বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করে প্রেস রিলিজ দেয় র‍্যাব।

আটক দুই যুবক হলেন- রাউজানের কাজীপাড়া সুলতানপুর এলাকার মৃত আবুল মনসুরের ছেলে মো. শাখাওয়াত হোসেন (৩০) এবং নোয়াজিশপুর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে মো. নাইম উদ্দিন (২৪)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে আটক করা হয়। তারা ওই অস্ত্র ব্যবহার করে ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজির মতো অপরাধ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।’

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর