শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীকে গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু, অভিযুক্ত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ জুন ২০২৫, ১৩:৫৫

জামালপুরে সদর উপজেলায় ধর্ষণের শিকার এক নারী চার মাসের অন্তঃসত্ত্বা হলে গর্ভপাত করার চেষ্টার সময় তীব্র রক্তক্ষরণে মৃত্যুর খবর পাওয়া গেছে। বুলি বেগম (৩৫) নামে ওই নারীর মৃত্যুর ঘটনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মো. জাহাঙ্গীর আলমকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

গতকাল শনিবার (১৪ জুন) রাতে টাঙ্গাইল জেলার গোপালপুরের বালুবাড়ী গ্রাম থেকে অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মো. নাজমুস সাকিব বলেন, জামালপুরের পাঁচগাছি এলাকার বুলি বেগম (৩৫) তিনি তিন সন্তানের জননী ছিলেন।

তার স্বামী মো. মুগল মিয়া সৌদি আরব থাকেন। স্বামী বাড়িতে না থাকায় সুযোগে জাহাঙ্গীর আলম ওই নারীকে বারবার অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিতেন। গত বছরের ১৪ ডিসেম্বর‌ রাতে জাহাঙ্গীর আলম কৌশলে ওই নারীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। তিনি আরো বলেন, ‘ধর্ষণের শিকার ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

এ বছরের ১৯ মার্চ ওই নারীকে গর্ভপাত ঘটাতে বাধ্য করেন জাহাঙ্গীর। গর্ভপাত করতে গিয়ে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে জামালপুর ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৫ এপ্রিল মমেক ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় ওই নারীর বাবা মো. আবু বকর দুদু জামালপুর থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান পরিচালনা করে প্রধান আসামি অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।’

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনা আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে। ডিবি পুলিশ আসামিকে গ্রেপ্তার করেছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর