শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ জুন ২০২৫, ১৬:২২

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তৌকির আহমেদ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) ভোররাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তৌকির আহমেদ হরিণাকুণ্ডুর নারায়ণকান্দি গ্রামের বেল্টু মণ্ডলের ছেলে। ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ জুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তৌকির হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ১৯ জুন তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হচ্ছিল। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর