শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বিশ্বব্যাংক

বাংলাদেশকে ৫০ কোটি ডলারের বাজেট সহায়তা অনুমোদন দিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ জুন ২০২৫, ১৪:৪৬

বাংলাদেশকে ৫০ কোটি ডলারের বাজেট সহায়তা অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশি ‍মুদ্রায় এ ঋণের পরিমাণ ৬ হাজার ১১৮ কোটি টাকা। শনিবার (২১ জুন) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বোর্ড সভায় এ ঋণের অনুমোদন দেওয়া হয়।

আর্থিক খাতের স্বচ্ছতা, জবাবদিহি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে এই অর্থ খরচ করা হবে বলে বিশ্বব্যাংকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অর্থ সহায়তা মূলত সরকারি রাজস্ব সংগ্রহ ব্যবস্থা উন্নয়ন, করনীতির স্বচ্ছতা, ব্যাংকিং খাতের ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং দুর্নীতি প্রতিরোধে সরকারি সেবায় ই-প্রকিউরমেন্ট চালুর মতো সংস্কারমূলক পদক্ষেপে খরচ করা হবে।

বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, বাংলাদেশের অর্থনীতির টেকসই প্রবৃদ্ধির জন্য সরকারি আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন জরুরি। এই অর্থায়ন দেশের নীতিমালাকে আরো শক্তিশালী করতে সাহায্য করবে।

বিশ্বব্যাংকের এই অর্থায়নের আওতায় যেসব মূল উদ্যোগ হবে—জাতীয় সংসদের মাধ্যমে কর অব্যাহতির সিদ্ধান্ত নেওয়াকে আরো স্বচ্ছতা ও জবাবদিহির মধ্যে আনা; ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক প্রতিবেদন আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা; ২০২৭ সালের মধ্যে প্রকল্পের মূল্যায়ন প্রতিবেদন জনগণের সামনে উন্মুক্ত করার কৌশল প্রণয়ন; সরকারি কেনাকাটায় ই-জিপি বাধ্যতামূলক করার পাশাপাশি দরপত্র প্রক্রিয়ার আরো প্রতিযোগিতামূলক করা।

এ বিষয়ে বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ ধ্রুব শর্মা বলেন, এই অর্থায়ন স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে নাগরিকদের চাহিদা পূরণে সরকারকে সহায়তা করবে। পাশাপাশি দুর্যোগ বা অর্থনৈতিক ধাক্কায় দরিদ্র পরিবারগুলোর জন্য সহায়তা নিশ্চিত করবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর