বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

দেবীদ্বারে শৌচাগারে ঢুকে মাদরাসাশিক্ষার্থীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ জুন ২০২৫, ১৩:৪৩

কুমিল্লার দেবীদ্বারে এলাকার এক মাদরাসার শৌচাগারে ঢুকে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আরাফাত রহমান (১৪) নামে এক শিক্ষার্থী।

শুক্রবার (২০ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চান্দিনা-বাগুর বাসস্টেশন সংলগ্ন দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের জান্নাতুল মাওয়া ইন্টারন্যাশনাল মাদরাসায় এ ঘটনা ঘটে।

মৃত আরাফাত রহমান দেবীদ্বার উপজেলার বাগমারা গ্রামের সোহেল রানার ছেলে এবং ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।

জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় মসজিদে আসরের নামাজ আদায় করে আরাফাত রহমান। নামাজ শেষে সে মাদরাসা থেকে রশি নিয়ে মাদরাসার টয়লেটে প্রবেশ করে। বেশ কিছুক্ষণ সে টয়লেট থেকে বের না হওয়ায় সহপাঠীরা গিয়ে তাকে ডাকাডাকি করে এবং দরজা ধাক্কা দেয়।

তারপরও তার কোনো সাড়া-শব্দ না পেয়ে বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে জানায়। পরে মাদরাসা কর্তৃপক্ষ শৌচাগারের দরজা ভেঙে দেখতে পায়, আরাফাত রহমান ভেন্টিলেটরের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়েছে।

তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চাইলেও সম্ভব হয়নি।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াছ জানান, খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত বলা যাবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর