বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

জাহিদ হাসান

কেউ আমাকে ভালোবাসলে কান্না পেয়ে যায়

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুন ২০২৫, ১৭:২২

গত ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উৎসব’। ‘উৎসব’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ।

এক সিনেমায় এতজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনয়শিল্পীর কাজ করার ঘটনা নেই বললেই চলে। ‘উৎসব’ মুক্তির দ্বিতীয় সপ্তাহে রাজধানীর একটি সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়।

যেখানে দর্শক ও সাংবাদিকদের ব্যাপক উপস্থিতি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সিনেমার প্রধান চরিত্র জাহিদ হাসান।

তিনি বলেন, ‘আজকে আমার ঈদ। কারণ ঈদের আগের দিন থেকে অসুস্থ ছিলাম। হাসপাতালে ছিলাম, আইসিউতে ছিলাম।

কিন্তু ছবি মুক্তির পর দেখছি, আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, সিনেমা নিয়ে ভালো প্রতিক্রিয়া দিচ্ছেন, যা দেখে ভালো লেগেছে।’

জাহিদ হাসান বলেন, ‘আমি হাসপাতালে থেকেই রিভিউ দেখেছি, মানুষের সাড়া দেখেছি, এসব দেখে সবার প্রতি কৃতজ্ঞতায় মাথা নুইয়ে আসছে।’

এ সময় সাংবাদিকরা পাশ থেকে বলেন, ‘জাহিদ হাসান, আজকে আপনারই দিন।’ পরক্ষণেই আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেতা।

চোখ ভিজে ওঠে কান্নায়।

জাহিদ হাসান বলেন, ‘আমার মুশকিল হয়ে গেছে কী জানেন, কেউ আমাকে ভালোবাসলে কান্না পেয়ে যায়। কেউ আমাকে আদর করলে কান্না পেয়ে যায়। আপনারা সবাই যখন আমাকে এভাবে আদর করেন, আমার কান্না পায়।’

এই অভিনেতা বলেন, ‘আমার ক্যারিয়ারে ছবি এসেছে কয়েকটা।

জাতীয় পুরস্কারও পেয়েছে। তবে এভাবে কোনো সিনেমা আসেনি। এত ক্যামেরা সামনে আসেনি। এটা আমার জীবনের বড় একটা পাওয়া। আমি সবার কাছে কৃতজ্ঞ। ভালোবাসি সবাইকে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর