বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নাটোরে আওয়ামী লীগের ১৭ জন নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুন ২০২৫, ১৭:০১

নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষ ও গুলিবর্ষণের মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলীসহ ১৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে এজাহারভুক্ত ১৯ আসামি সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মো. নাসিরুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানায়।

শুনানি শেষে বিচারক ২ জনের জামিন মঞ্জুর করলেও বাকি ১৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো অন্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর সদর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন।

আদালতের এজলাস থেকে হাজতে নিয়ে যাওয়ার সময় তারা আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ, শেখ হাসিনা ও জয় বাংলা স্লোগান দেয়। নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩১ মার্চ লালপুর উপজেলার বলিতিতা ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ নিয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে তাদের সংঘর্ষ বাধে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর