শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ঘুমানোর আগে চুল আঁচড়ানোর উপকারিতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ জুন ২০২৫, ১৮:০৫

দিনে চুল আঁচড়ানো যেমন একটি সাধারণ রুটিন, তেমনি রাতে ঘুমের আগে এই অভ্যাসটিও হয়ে উঠতে পারে চুলের যত্নে অত্যন্ত কার্যকর একটি ধাপ। অনেকেই সকালে ঘুম থেকে উঠে বা স্নানের পর চুল আঁচড়ালেও রাতে তা আর করেন না। অথচ ঠিক এই সময়টিতেই চুল আঁচড়ানো শরীর ও মন—দুইয়ের জন্যই উপকারী হতে পারে। চলুন, জেনে নিই চুল আঁচড়ানোর উপকারিতা।

চুল পড়া কমায়

রাতে চুল আঁচড়ালে চুলে জট জমে না এবং থাকলেও তা সহজেই খুলে যায়। এতে চুল ছিঁড়ে যাওয়ার বা বেশি চুল পড়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। পাশাপাশি দুই-মুখো চুল বা ‘স্প্লিট এন্ড’-এর সমস্যা কমে।

স্ক্যাল্পে রক্তসঞ্চালন বাড়ে

চুল আঁচড়ালে মাথার ত্বকে হালকা ম্যাসাজের মতো প্রভাব পড়ে, যা স্ক্যাল্পে রক্তসঞ্চালন বাড়ায়। এটি চুলের গোঁড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে।

চুল ও স্ক্যাল্প থাকে পরিষ্কার

দিনভর ধুলা-বালি, ঘাম ও তেলের কারণে চুল ময়লা হয়ে পড়ে। ঘুমের আগে হালকা করে চুল আঁচড়ালে এই ময়লা কিছুটা হলেও সাফ হয়, যা চুল ও স্ক্যাল্প পরিষ্কার রাখতে সাহায্য করে।

মানসিক চাপ কমায়, ঘুম ভালো হয়

রাতে ধীরে ধীরে চুল আঁচড়ালে রিল্যাক্সিং অনুভূতি তৈরি হয়। এতে দিনের জমে থাকা মানসিক চাপ কমে এবং ঘুমের মান উন্নত হয়। অনেকেই তাই ঘুমের আগে তেল দিয়ে মাথায় হালকা মালিশ করে থাকেন।
মনে রাখবেন:
১। সব সময় নরম ও চওড়া দাঁতের চিরুনি ব্যবহার করুন।

২। ভেজা চুল আঁচড়ানো এড়িয়ে চলুন, কারণ এতে চুল আরও বেশি পড়ে বা ছিঁড়ে যেতে পারে।
৩। খুব বেশি জোরে আঁচড়ানো উচিত নয়—বিশেষত রাতে, ঘুমের আগে হালকা হাতে আঁচড়ান।

চুলের সৌন্দর্য ধরে রাখতে শুধু দামী প্রোডাক্ট নয়, এমন ছোট ছোট অভ্যাসও রাখতে পারে দারুণ প্রভাব। রাতে চুল আঁচড়ানো হতে পারে তেমনই একটি সহজ অথচ কার্যকরী রুটিন।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর