শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

প্রেসসচিব

বাংলাদেশে আওয়ামী লীগ নেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুন ২০২৫, ১৩:০৭

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ নেই। দলটির নেতারা টাকা-পয়সা চুরি করে বিদেশে পালিয়ে গেছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো মিছিল নাই, কেউ কেউ অন্য দলে যোগ দিয়েছে।

দলটির নেতারা বিদেশে চলে গেছে টাকা-পয়সা চুরি করে। সেখানে বসে অনলাইনে একটু হম্বিতম্বি করছে যে এইটা করব, ওইটা করব। তিনি বলেন, এত বড় একটা হত্যাযজ্ঞের পর প্রায় ১৬ বছরের অপশাসন- যেখানে খুন, গুম, দুর্নীতির রাজত্ব কায়েম করার পর, তাদের প্রতি মানুষের সহানুভূতি নেই। তাদের সমর্থন করার মানুষ আর নেই।

তিনি আরো বলেন, জুলাই-আগস্টসহ শেখ হাসিনা যে হত্যাকাণ্ডগুলো করেছে এবং তার নেতৃত্বে যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার করা এই সরকারের প্রধান কাজ। সেই বিচারকাজ শুরু হয়েছে, আশা করি দ্রুত সময়ের মধ্যে আমরা এটা করতে পারব।

আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে প্রেসসচিব বলেন, আপনি তো দেখতেই পাচ্ছেন যে ওরা কত ডাকছে— এই আসো, মিছিল করো, একটা-দুইটা ছেলে দু-একটা কথা বলে। এত বড় নাকি তাদের দল কিন্তু দেখেন সারা বাংলাদেশে তাদের কোনো মিছিল নেই।

পুরো দলটাই বিদেশে চলে গেছে। টাকা-পয়সা চুরি করে দলের সবাই বিদেশে চলে গেছে। মানুষের কাছে এই দলটি আর থাকবে কি না আমার সন্দেহ আছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর