বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ভারত-পাকিস্তান আবারও মুখোমুখি হচ্ছে

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৬ জুন ২০২৫, ১৬:১২

নারীদের ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা, তবে হাইব্রিড মডেলের আওতায় পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে—যা ভারতের বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে হওয়া এক চুক্তির অংশ।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক ভারত মুখোমুখি হবে শ্রীলঙ্কার। আর টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ভারত বনাম পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।

রাউন্ড-রবিন পদ্ধতিতে আয়োজিত এই বিশ্বকাপে প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল জায়গা করে নেবে সেমিফাইনালে। ২৯ অক্টোবর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে গৌহাটি বা কলম্বোতে—পাকিস্তান কোয়ালিফাই করলে ভেন্যু হবে কলম্বো। দ্বিতীয় সেমিফাইনাল হবে বেঙ্গালুরুতে, ৩০ অক্টোবর। ২ নভেম্বর অনুষ্ঠিত হবে জমজমাট ফাইনাল, সম্ভাব্য ভেন্যু বেঙ্গালুরু বা কলম্বো।

বিশ্বকাপের মোট পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো—ভারতের বেঙ্গালুরু, গৌহাটি, বিশাখাপত্তনম ও ইন্দোর এবং শ্রীলঙ্কার কলম্বো। ভারত-পাকিস্তান ছাড়াও এই বিশ্বকাপে অংশ নিচ্ছে সেরা আট দল—যাদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দল। বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে এসেছে পাকিস্তান ও বাংলাদেশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর